1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি: সাকিব আল হাসান - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি: সাকিব আল হাসান

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়পত্র সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষেক হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নিজ জন্মভূমি মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। আর মনোনয়ন প্রাপ্তির তিন দিনের মাথায় বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকা মাগুরায় পা রাখলেন সাকিব।

সেখানে পৌঁছানো মাত্রাই তাকে ফুল দিয়ে বরণ করে মাগুরাবাসী। এরপর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সামনে রাজনীতিবিদ হিসেবে প্রথম বক্তব্য রাখেন সাকিব।

এসময় তিনি বলেন, ‘১৭ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি। কিন্তু এবারের যে সংবর্ধনা এর চেয়ে বড় কিছু আমার জীবনে আর আসেনি।’

বঙ্গবন্ধুকে স্বরণ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করে সাকিব বলেন, আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কতো ভালো কাজ করেছেন। এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি, আসলে এটা তারই আসন। আমরা দুইজনে এক সঙ্গে কাজ করবো। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। নির্বাচিত হলে আমরা দুজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিতে পারবো।’

সদ্য রাজনীতিতে অভিষেক হওয়া সাকিব আরও বলেন, ‘উন্নয়নের জন্য আপনাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। শুধু মাগুরাতে না, পুরো বাংলাদেশে।’

এসময় সাকিব মাগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেন, তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews