1. admin@thedailypadma.com : admin :
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
এর আগে আপিলে অংশ নিতে দুপুরে নির্বাচন কমিশনে আসেন হিরো আলম। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর আপিল আবেদন করেন হিরো আলম।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews