1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সাত ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

ঘন কুয়াশার কারণে টানা সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আ. আলিম দাইয়ান। এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যানেলে বিকন বাতি ও মার্কিন পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয় এবং পরদিন সকাল ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।

এদিকে টানা ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রীদের চরম দুর্ভোগ বাড়ে এবং দৌলতদিয়া ঘাট এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন চালক, যাত্রী, বয়স্ক মানুষজন ও শিশুরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews