1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরায়েলিদের মধ্যে দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যান্ড এক্স-প্রিজনারস অ্যাফেয়ার্স অথরিটি এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি বলেছে, ‘শুক্রবার ভোরে আরও ১৬ ফিলিস্তিনি নাগরিককে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীর ও জেরুজালেমে আটক ফিলিস্তিনি বন্দির সংখ্যা ৪ হাজার ৪২০ জনে দাঁড়িয়েছে।’

এদিকে, ইসরায়েলি বর্বর বোমা হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১৯ হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া আহত হয়েছেন ৫০ হাজার ৮৯৭ জন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা দ্বিগুণের বেশি বেড়েছে। সহিংস হামলা এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে অধিকৃত এই অঞ্চলে কমপক্ষে ২৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও প্রায় সাড়ে তিন হাজার।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর স্বাধীনতা মুক্তিকামী সশস্ত্র বাহিনী হাসাসের নজিরবিহীন হামলার পর থেকে দখলদার ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলিদের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা, বার্তাসংস্থা আনাদোলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews