1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বড়দিনে গাজাবাসীকে মনে রাখার আহ্বান সালাহর - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

বড়দিনে গাজাবাসীকে মনে রাখার আহ্বান সালাহর

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

বিশ্বে ঝাঁক জমকের সঙ্গে পালন হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বিশ্বের এক পাশে যখন আনন্দ-উদ্‌যাপনে ব্যস্ত মানুষ তখন ফিলিস্তিনবাসী কাঁদছে স্বজন হারানোর বেদনায়।

অনেক দিন ধরে দেশটির গাজা উপত্যকা থেকে বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনের ফলে ঘরছাড়া মানুষজন। আপনজন হারিয়ে শোকার্ত। ক্রিসমাসে তাদের মনে রাখার আহ্বান জানিয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

নিজে সব সময় অসহায় মানুষদের পাশে থাকতে চেষ্টা করেন সালাহ। বিভিন্ন সময় কষ্টে দিনাতিপাত করা মানুষদের সহায়তা করে সংবাদের শিরোনাম হয়েছেন। গাজাবাসীর কষ্টে তাঁর যে মন কাঁদবে সেটিই স্বাভাবিক। এর আগেও সালাহ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন।

সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ ভারাক্রান্ত মনে একটি পোস্ট লিখেছেন লিভারপুল তারকা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রিসমাস ট্রির একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্রিসমাস এমন একটি সময় যখন পরিবারগুলো একত্রিত হয় এবং উদ্‌যাপন করে। কিন্তু নিষ্ঠুর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে গাজায়। এ বছর আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বড়দিন পালন করছি এবং সেসব পরিবারগুলোর সঙ্গে এই ব্যথা ভাগাভাগি করছি যারা তাদের প্রিয়জনকে হারিয়ে শোকাহত। দয়া করে তাদের কষ্টের কথা ভুলে যাবেন না। শুভ বড়দিন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews