1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আজ ফুটবলের রাজা পেলের প্রথম মৃত্যুবার্ষিকী - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

আজ ফুটবলের রাজা পেলের প্রথম মৃত্যুবার্ষিকী

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে পরিচিত, গোটা বিশ্ব যাকে ফুটবলের রাজা হিসেবে চেনে, তার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে ৮২ বছর বয়সে ব্রাজিলের একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তি।

১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপ জয়ে দারুণ ভূমিকা রেখে মাত্র ১৭ বছর বয়সে পান তারকাখ্যাতি। ২১ বছরের ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচে রেকর্ড ১২৮১ গোল করেন তিনি। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচে করেন ৭৭ গোল।

বিশ্বে তিনবার বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জিতে ব্রাজিল। ২০০০ সালে পেলেকে শতাব্দী সেরা ফুটবলার ঘোষণা করে ফিফা।

সাম্প্রতিক বছরগুলোতে কিডনি ও প্রস্টেট সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার কোলন থেকে টিউমার অপসারণ করা হয় । ২০২২ সালে নভেম্বরে আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের স্বাস্থ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো।

গত বছরের ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) হাসপাতাল থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পিতার মৃত্যুর খবর জানান। তিনি লিখেছেন, আমাদের সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা তোমাকে সীমাহীন ভালোবাসি। শান্তিতে ঘুমাও।

পরে হাসপাতাল কর্তৃপক্ষও পেলের মৃত্যুর খবর নিশ্চিত করে। কোলন ক্যানসারসহ আগের সমস্যাগুলোর ফলস্বরূপ অনেক প্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়াকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews