1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবি জসীমউদ্দীনের ১২১ তম জন্মবার্ষিকী পালন

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর জেলা প্রতিনিধি  : আবহমান গ্রাম বাংলা কবি পল্লীকবি জসীমউদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সোমবার সকালে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে কুয়াশাচ্ছন্ন সকালের শুরুতে ফরিদপুরের জেলা প্রশাসক,পুলিশ সুপার, জসীম ফাউন্ডেশন,  জেলা শিল্পকলা একাডেমী, ফরিদপুর সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা,কবি প্রতিষ্টিত আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক  মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

এ সময় কবির কর্মজীবন ও বাংলা পল্লী সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, স্থানীয় সরকারের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের আহবায়ক প্রফেসর মোহাম্মদ শাহজাহান, কবিপুত্র ড.জামাল আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রবীণ সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, কবি ও আবৃত্তিকার আবু সুফিয়ান চৌধুরী কুশল, কবির দৈৗহিত্র আন্ডে আনোয়ার, ও আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: জাফর শেক।

পরে পল্লীকবি জসীমউদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেহ আব্দুল আওয়াল।

১৯০৪ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির তাম্বুলখানা গ্রামের নানাবাড়িতে জন্ম গ্রহণ করেন জসীমউদ্দীন। কলেজ জীবনেই ‘কবর’ কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেন তিনি। এই কবিতাটি পরে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’।

এরপর তার আরও ৪৫টি গ্রন্থ প্রকাশিত হয়। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি ও ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক ভিটায় কবিকে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews