1. admin@thedailypadma.com : admin :
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি

  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে যাচ্ছেন আজ মঙ্গলবার। বিকালে তিনি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

এরইমধ্যে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ জনসভা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ বলেন, প্রধানমন্ত্রীর আগমনে ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। জনসভাস্থলে নারী ও পুরুদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ দর্শক শ্রোতার মাঠে প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। সমাবেশ মাঠসংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্যবর্ধনের জন্য রঙ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এ সভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ গিয়েছিলেন গত ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews