1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরের মহিম ইন্সটিউশনের পুনর্মিলনী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্টিত নামাজের সময়সূচি: ১০ নভেম্বর ২০২৬ ফরিদপুরে শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলা: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড ৬০ বছর ধরে পারমাণবিক অস্ত্রের কথা গোপন রেখেছে ইসরাইল ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫০, পা কেটে ট্রাকচালককে উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন: রয়টার্স গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পরীমনি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ওভারলোড থাকায় রজনীগন্ধা ফেরিটি তলা ফেটে ডুবে গেছে

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View

বাল্কহেডের ধাক্কা নয়, ওভারলোড থাকায় রজনীগন্ধা ফেরিটি তলা ফেটে ডুবে গেছে বলে দাবি করেছে নৌপুলিশ। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯টি যানবাহন নিয়ে নোঙর করা ফেরিটি ডুবে যায়।

ঘটনার পর বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ফেরিটি ডুবে গেছে।

এদিকে ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ফেরিটি অনেক পুরাতন এবং ওভারলোড থাকায় তলা ফেটে এই দুর্ঘটনা ঘটেছে।

ফেরিতে থাকা পণ্যবোঝাই একটি ট্রাকের মালিক নাজমুল হোসাইন বলেন, সকাল সাড়ে ৬টার পর নোঙর করা ফেরির পেছন দিয়ে পানি উঠতে থাকলে আমরা ফেরির লোকজনকে ডেকে বলি। কিন্তু তারা বিষয়টি তোয়াক্কা করেনি। তারা ইচ্ছা করলে ফেরিটি দ্রুত স্টার্ট করে তীরে নিয়ে যেতে পারতেন। ফেরিতে কোনো কিছু ধাক্কা দেয়নি। তলা ফেটেই ফেরিটি ডুবে গেছে।

এদিকে ফেরিডুবির ঘটনায় পাঁচ সদসেদ্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ফেরিটি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য।

এদিকে ফেরিডুবির ঘটনায় পাঁচ সদসেদ্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে বলা যাবে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ফেরিটি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews