1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
যুব বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে পাল্টা প্রতিশোধ নিল ভারত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

যুব বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে পাল্টা প্রতিশোধ নিল ভারত

  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ Time View

ভারতকে হারিয়ে এশীয়া কাপ জয়ে বাংলাদেশ যুব দল নিয়ে বেড়েছিল প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা পূরণে ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে পাল্টা প্রতিশোধ নিল ভারত।৮৪ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের উড়ন্ত সূচনা করলো পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ভারতের দুই ওপেনার আরশিন কুলকার্নি ও আদর্শ সিং সাবধানী ব্যাটিং করতে থাকেন। তবে তাদের জুটি বড় হতে দেননি মারুফ। বাঁহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আরশিন। তিনি আউট হয়েছেন ৭ রানে। দলীয় ৩১ রানে মুশির খানকেও ৩ রানে ফেরান এই বাঁহাতি পেসার।

এরপর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে দাঁড়ান আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারান। ১১৬ রানের জুটি গড়েন তারা। আদর্শ ৯৬ বলে ৭৬ ও উদয় ৯৪ বলে ৬৪ রান করে ফেরেন সাজঘরে। শেষদিকে ভারতের কেউই আর বড় ইনিংস খেলতে পারেননি। তবে আরাভেলি অবিনাশের ১৭ বলে ২৩ ও শচীন দাসের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে লড়াকু সংগ্রহ পায় ভারত।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান। বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা একাই শিকার করেন পাঁচটি উইকেট। একটি করে উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক রাব্বি।

২৫২ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশি ওপেনার। প্রথম ৬ ওভারে কোনও বিপদ ছাড়াই পার করেন শিবলি-জিসান জুটি। ৭ম ওভারে  ১৪ রান করা জিসানকে ফেরান রাজ লিম্বানি। এরপরই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ১২ রানের মাঝেই পড়ে আরো তিন উইকেট। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল বাংলাদেশ।

এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমস মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৭ রানে ব্যক্তিগত ৪১ রান করে মুশির খানের শিকার হন আরিফুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৭৭ বলে ৫৪ রান করে ফিরে যান শিহাব। শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। ভারতের পক্ষে সাওমি পান্ডে নেন ৪টি উইকেট।এতে ৮৪ রানের বিশাল জয়ে যুব বিশ্বকাপের উড়ন্ত সূচনা করলো পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews