1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ে

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে কনকনে শীত। বইছে তীব্র শৈত্যপ্রবাহ। বিরাজ করছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গত ৫ বছরের রেকর্ডের মধ্যে সর্বনিম্ন। এর আগে, শনিবার সকাল ৯টায় এখানে তাপমাত্রা ছিলো ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ছিলো মাঝারি শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসাবে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ।

এদিকে, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতভর বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা, সঙ্গে হিমেল বাতাস। এতে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। সময়মত কাজে যেতে পারছেন না তারা। কেউ কেউ শীত উপেক্ষা করেই ছুটছেন জীবিকার তাগিদে। অনেকে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত ৫ বছরের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিলো ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার সেই রেকর্ড ভেঙে ৫ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে। আকাশের উপরিভাগে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ, আর গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার হওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভুত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews