1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সেমিফাইনালের দ্বারপ্রান্তে গিয়ে পথ হারিয়েছে বাংলাদেশ; ৫ রানে হেরে কপাল পুড়েছে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

সেমিফাইনালের দ্বারপ্রান্তে গিয়ে পথ হারিয়েছে বাংলাদেশ; ৫ রানে হেরে কপাল পুড়েছে

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View
ভারতের বিপক্ষে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করেছিল জুনিয়র টাইগাররা। তবে সেমিফাইনালের দ্বারপ্রান্তে গিয়ে পথ হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ের কাছে গিয়েও ৫ রানে হেরে কপাল পুড়েছে টাইগাররা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ১৫৫ রানেরই গুটিয়ে যায় পাকিস্তান। সেমিফাইনালে উঠতে ৩৯ ওভারের মধ্যে এই লক্ষ্য ভেদ করতে হবে এমন সমীকরণ মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে টাইগাররা। কিন্তু ৩৫ দশমিক ৫ ওভারেই ১৫০ রানের অলআউট হয় বাংলাদেশ। এতে ৫ রানের জন্য বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। তার পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭৭ রানেরই পাঁচ উইকেট হারিয়েছিল রাব্বিরা। এদিন ১২ বলে ১৯ রান করে জিশান আউট হলে, ১১ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন শিবলি।
এরপর আরিফুলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেনি এই ডান হাতি ব্যাটারও। ২০ বলে ৩০ রান করে কট আউট হন তিনি। এতে দলীয় ৪৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
তবে আহরার আমিনকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেনি আমিন। ২৩ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। আমিনের বিদায়ের পর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি আরিফুলও। ২০ বলে ১৪ রান করে পয়েন্টে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।
পারভেজ জীবন ৯ বলে ২ রান করে আউট হলে ম্যাচ জেতা কঠিন হয়ে যায় বাংলাদেশে জন্য। তবে মাহফুজুর রহমান রাব্বিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শিহাব জেমস। ৪৩ বলে ২৬ রান করে জেমস আউট হলে ৩০ বলে ১৩ রান করে তাকে সঙ্গ দেন রাব্বি।
দুই প্রতিষ্ঠিত ব্যাটার হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ইকবাল হোসেন ইমন ৪ রানে আউট হলে জয়ের জন্য লড়াই করতে থাকেন রোহানত দৌল্লাহ বর্ষণ। তবুও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।
মারুফ মৃধা ৪ রান করে বোল্ড আউট হলে ৯৫ বল হাতে থাকতেই ১৫০ রানে অলআউট হয় টাইগাররা। ২৪ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন বর্ষণ।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন উবাইদ শাহ। তিন উইকেট শিকার করেন আলি রাজা। এক উইকেট শিকার করেন মোহাম্মদ জিশান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews