1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে পাখি ও প্রকৃতি প্রেমী ইনাম- আল হক কে সংবর্ধনা প্রদান

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর :

ফরিদপুরের কৃতি সন্তান  পাখি ও প্রকৃতি প্রেমী ইনাম- আল হক এবছর  পরিবেশ  বিজ্ঞানে বাংলা একাডেমি পুরস্কার লাভ করায় ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে  তাকে সংবর্ধনা জানানো হয়েছে।

পাখি-বিজ্ঞানী, অভিযাত্রী ও সংগঠক ইনাম- আল হক কে সংবর্ধনা প্রদান উপলক্ষে শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাব এর সাবেক সভাপতি  ও ফরিদপুর জেলার প্রাক্তন জেলা প্রশাসক জালাল আহমেদ।অনুষ্টানের শুরুতে দেশাত্ববোধক সংগীত, ফুলেল শুভেচ্ছা ও উত্তোরীয় পরিয়ে অতিথিদের বরন করে নেওয়া হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে  প্রবীণ শিক্ষাবিদ ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ রায় কর্মকার, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ,  বন্যপ্রানী বিষয়ক আলোচিত্রী ফরিদী নুমান, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর চৌধুরী আনিসুর রহমান সাবুল, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, পাখি প্রেমী অধ্যাপক সোহরাব হোসেন, অধ্যাপক মুক্তা খান,অধ্যাপক জাকিয়া সুলতানা ও ফরিদপুর সাহিত্য পরিষদের যুগ্ন-সম্পাদক মৃর্ধা রেজাউল কবিম বক্তব্য রাখেন।

অনুষ্টানে সংবর্ধীত অতিথি নিসর্গপ্রেমী ইনাম- আল হক ফরিদপুরে তার বেড়ে ওঠা ও পাখি নিয়ে নানা অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।পরে ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে ইনাম- আল হক এর হাতে সম্মননা ক্রেস্ট তুলে দেন অনুষ্টানের অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews