1. admin@thedailypadma.com : admin :
আগামী বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই: দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পারেদেসকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি, ফিফার ভুল স্বীকার মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি বার্তা বোর্ডের

আগামী বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে

  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

আগামী বছরে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। গতকাল রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী আগামী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেয়া হবে। শিগগিরই বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে।

এদিকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাসের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ (তিন) ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ডিসেম্বরে ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের। এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সিলেবাস প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews