1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব ধর্মপ্রাণ মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ Time View

আজ পবিত্র ঈদুল ফিতর, মুসলিম উম্মাহর জন্য বিশেষ দিন। মুসলমানদের এই বিশেষ দিনে দেশের সব ধর্মপ্রাণ মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।

জাতীয় দলের এখন কোনো খেলা না থাকায় তারকা ক্রিকেটারদের অধিকাংশই পরিবারের সঙ্গে গ্রামে ঈদ পালন করছেন।

দেশের তারকা পেসার তাসকিন আহমেদ ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছেলে ও বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ঈদ মোবারক।’

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম নিজের এলাকা বগুড়ায় নামাজ আদায়ের পর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’

জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদের শুভেচ্ছা।’

তরুণ পেসার শরিফুল ইসলামও ভক্তদের সঙ্গে ঈদের খুশি শেয়ার করেছেন।

এছাড়াও তরুণ ক্রিকেটাররা প্রায় সবাই ঈদের আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

সন্তান ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশেপাশের সবাইকে নিয়ে ঈদ আনন্দে কাটুক।’

যুক্তরাষ্ট্র থেকে গতকাল (বুধবার) ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক পাতায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews