1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের দিনও গাজায় হামলা চালিয়েছে ১২২ ফিলিস্তিনিকে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৩২ Time View

বিশ্বজুড়ে যখন মুসলমানেরা মেতেছেন ঈদের আনন্দে, তখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর ঈদ কাটছে চরম আতঙ্কে। পবিত্র ঈদুল ফিতরের দিনও গাজায় হামলা চালিয়েছে ১২২ ফিলিস্তিনিকে হত্যা এবং আরও ২৫৬ জন আহত করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (১০ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছেন ১২২ জন এবং আহত হয়েছেন আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে।

তবে, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ এখনো পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এদিকে, গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়ানোর জন্য ইসরায়েলকে চাপ দেয়ার কথা ভাবছে ফ্রান্স এবং হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানিয়েছে, গাজায় সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেয়া যেতে পারে। এর মধ্যেই ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে গত ছয় মাসের যুদ্ধে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিতিন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আন্তত ৭৬ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে ইসরাইল দাবি করেছে, হামাসের হাতে তাদের ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৮ হাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews