1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আগামী ৬ মে’র পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি

আগামী ৬ মে’র পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৭২ Time View

এপ্রিলজুড়ে টানা তাপপ্রবাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।‌ তীব্র গরমে সারাদেশে জনজীবন ছিল বিপর্যস্ত। মে মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা পাওয়া যায়। সামান্য বৃষ্টিতে সাময়িক স্বস্তি এলেও গরমের তীব্রতা এখনো কমেনি। তবে বৃষ্টির ব্যাপারে সুখবর জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার গণমাধ্যমে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ খবর জানান।

তিনি জানান, আগামী ৬ মে’র পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরম কিছুটা কমবে। সেই সঙ্গে মে মাসে বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হলে মে মাসে তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

আবুল কালাম মল্লিক জানান, এপ্রিল মাসের মতো তীব্র তাপমাত্রা না হলেও চলতি মাসের প্রথম সপ্তাহে  ঢাকায় বেশ তাপ অনুভূত হচ্ছে। শনিবার রাতে  ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা শুক্রবারের মতোই উষ্ণ থাকতে পারে। রাতের তাপমাত্রাও বৃদ্ধির আশঙ্কা আছে। তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কয়েকটি জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কমবে তবে তা বেশিক্ষণ স্থায়ী হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews