1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে মাদ্রাসার সামনে বজ্রপাতে ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২২২ Time View

ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদ্রাসার ২১ ছাত্র আহত হওয়ার হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। এদের মধ্যে ১১ ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা কেরামত আলী।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় বৃষ্টির সময় শিক্ষার্থীরা মাদ্রাসা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিল। তখন মাদ্রাসার মাঠে বজ্রপাত হয়। এতে বারান্দায় দাঁড়িয়ে থাকা ২১ শিক্ষার্থী আহত হয়।

তিনি আরও জানান, মাদ্রাসার শিক্ষক, অন্য শিক্ষার্থীরা আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়।

বাকিদের মধ্যে- মুজাহিদ, ছামিউল, ওলিউল্লাহ, রেজাউল, মুস্তাকিম, সাজিম, আব্দুর রহমান, মারুফ, হোসাইন, বায়েজিদ ও রিয়াদসহ ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews