1. admin@thedailypadma.com : admin :
এইচএসসি পরীক্ষা পেছানোর খবরটি ভুয়া, পরীক্ষা ৩০ জুনই - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের পার্লামেন্ট ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে: মার্কিন সেন্ট্রাল কমান্ড এক নজরে বিশ্ব সংবাদ: ২১ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ ইসরায়েলের নেই: দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পারেদেসকে কোনো লাল কার্ড দেওয়া হয়নি, ফিফার ভুল স্বীকার মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি বার্তা বোর্ডের

এইচএসসি পরীক্ষা পেছানোর খবরটি ভুয়া, পরীক্ষা ৩০ জুনই

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৬১ Time View

২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ জুনই শুরু হবে। পরীক্ষা এক মাস পেছানোর যে বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, সেটি সত্য নয়। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়েও পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৩১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি বলেন, পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। যে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়েছে সেটি ফেক ও ভুয়া।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া ওই বিজ্ঞপ্তির শিরোনাম ছিল ‘২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা একমাস বিলম্বের নোটিশ’। এতে বলা হয়েছে, আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলোনের ওপর ভিত্তি করে, আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। শিঘ্রই ২০২৪ সালের ৩০ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে।

এদিকে, আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের একটি অংশ বেশ কয়েকদিন থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনে করে আসছেন।

এসব শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর ভুয়া এ বিজ্ঞপ্তি দেখে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তবে মন্ত্রণালয় বলছে, পরীক্ষা পেছানো নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। নির্ধারিত সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হব। ভুয়া বিজ্ঞপ্তিতে কেউ যাতে বিভ্রান্ত না হন সেই বিষয়ে পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews