1. admin@thedailypadma.com : admin :
আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৪৩ Time View

নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকার দলীয় রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। রবিবার (৪ আগস্ট) ঢাকার প্রতিটি এলাকায় গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সারাদেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও এই কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া আগামী সোমবার (৫ আগস্ট) বিকেলে স্থগিত হওয়া শোক মিছিল করারও ঘোষণা দেয়া হয়।

শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা, সেক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থান কি এরকম এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এজন্যই আমরা গণজমাতের ডাক দিয়েছি।

জাতিসংঘ কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থাকে তদন্তের জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী তার বক্তব্য এ বিষয়টি বারবার বলেছেন। জাতিসংঘ প্রস্তাব দিয়েছে, তারা কোনো চিঠি দেয়নি। তাদের এই প্রস্তাবে আমরা সায় দিয়েছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews