1. admin@thedailypadma.com : admin :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নথি সরানোর চেষ্টা! - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নথি সরানোর চেষ্টা!

  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তর থেকে নথি সরানোর চেষ্টার খবর পাওয়া গেছে। তবে দুজন আইনজীবী নথি সরানোর চেষ্টা ঠেকিয়ে দিয়েছেন।

ট্রাইব্যুনালে ডিফেন্স কাউন্সেল (আসামিপক্ষের আইনজীবী) হিসেবে কাজ করা অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম এবং অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান বলেন, সোমবার নথি সরানোর চেষ্টা ঠেকিয়ে দিয়ে সেগুলো ওই কার্যালয়ে হেফাজতে রাখার ব্যবস্থা করেছেন তারা।

অ্যাডভোকেট তামিম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে কিছু ডকুমেন্ট কিছু লোকজন নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমি এবং আবদুস সাত্তার পালোয়ান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং প্রসিকিউশন অফিসে গেলাম। সেখানে জানতে পারলাম এ রকম কিছু ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা থামালাম এবং ডকুমেন্টগুলো যার যার রুমে পাঠিয়ে যিনি অফিসের দায়িত্বে আছেন (আইন মন্ত্রণালয়ের নিয়োগকৃত কর্মকর্তা) তার কাছে চাবি রেখে এসেছি। বলেছি এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে কোনো নথি বের হবে না বা ঢুকবে না।

আবদুস সাত্তার পালোয়ান বলেন, ধানমন্ডিতে তদন্ত সংস্থার অফিসের নথিও সংরক্ষণ করতে হবে। কোনো কর্মকর্তা যেন নিয়ে না যান, এটা সরকারের কাছে আমাদের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews