1. admin@thedailypadma.com : admin :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা।

শনিবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়া কথা রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।  বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত।

তবে আগামীকালও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠকে উপস্থিত থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। এর আগে, ক্ষমতা গ্রহণের পর ৮ আগস্ট ড. ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। সেদিনও আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ বৈঠকে ছিলেন না।

এদিকে, গতকাল বৃহস্পতিবারও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে বলে তাদের জানিয়েছে।

বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস দেশপ্রেম, আন্তরিকতা ও যোগ্যতা দিয়ে দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থা আনতে পারবেন বলে আশা করি। একইসঙ্গে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিতে পারবেন।’

এর আগে, ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি ও জামায়াতে ইসলামী। সেখানে, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ জানিয়েছেন বিএনপি নেতারা। অন্যদিকে ভারত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে বলে প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছেন জামায়াত নেতারা।

ওইদিন গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews