1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিরাপত্তার কারণে দুবাইয়ে থামতে বলা হলো সাকিবকে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

নিরাপত্তার কারণে দুবাইয়ে থামতে বলা হলো সাকিবকে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩২ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানানোর ইচ্ছে সাকিব আল হাসানের। সরকারের সবুজ সংকেত পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন তিনি। দেশের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন। কিন্তু মাঝপথে দুবাইয়ে নিরাপত্তার কারণে তাকে থামতে বলা হলো।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতেই সাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু আদৌ ঠিক সময়ে তিনি ফিরতে পারবেন কিনা-তা অনিশ্চিত।

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ইচ্ছাপূরণে বেশ আন্তরিকতা দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সাকিবকে স্বৈরাচারের দোসর বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাকিবের কুশপুত্তলিকা দাহ করেছে। রাজু ভাস্কর্যে ‘ক্রিকেটপ্রেমী জনতা’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ বিসিবিকে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের।

এসব ঘটনাপ্রবাহের মাঝে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত বিসিবি সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলেছে। সাকিব গতকালই দুবাই পৌঁছেছেন। দুবাইয়ে তার ট্রানজিট এবার একটু লম্বা। সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায়। রাত ১১টার পর তার ঢাকায় পৌঁছার কথা। তাই এমনিতেই দীর্ঘ সময় তাকে দুবাই অবস্থান করতে হচ্ছে। এই সময়টা আরও দীর্ঘায়িতও হতে পারে। ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা বিসিবি থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে ফিরবেন সাকিব।

আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। আজ দেশে ফিরে আগামীকাল অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল সাকিবের। সেটা শেষ পর্যন্ত ঠিক থাকে কিনা-তা অনিশ্চিত। উল্লেখ্য, আইসিসি সভায় যোগ দিতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এখন দুবাই আছেন।

প্রসঙ্গত, দেশে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ জাতীয় দল যখন পাকিস্তান সফরে, তখনই রাজধানীর আদাবরে একটি হত্যা মামলায় আসামী করা হয়েছিল সাকিবকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্যের মাঝে পড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার বিষয়টিও তাই ঝুলেই ছিল একপ্রকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews