1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর প্রতিনিধি : আগামী ১লা ডিসেম্বর ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলা জামায়াতের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় কর্মী সম্মেলনে নিয়ে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামাতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন।
এ সময় তিনি বলেন, আমাদের বিগত ১৫ বছর সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। দীর্ঘদিন অন্যায় ভাবে আমাদেরকে সব কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে দিয়ে রেখেছিল ফ্যাসিস্ট সরকার।
মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন বলেন অন্যায় ভাবে আমাদের নেতা জামাতের জেনারেল সেক্রেটারি মুজাহিদ সাহেবকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয় যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারপরেই থেকেই আমরা মুক্ত বাতাস নিতে পারছি। আর এই জন্য আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে, যার যার জায়গা থেকে ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১লা ডিসেম্বর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি কর্মী সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামাতের সূরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ, জেলা জামায়াতের সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা জামাতের আমির জসিম উদ্দিন সহ সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।
উল্লেখ্য, আগামী ১লা ডিসেম্বর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে দুপুরে জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews