1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২১ সেপ্টেম্বর ২০২৬ এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত

  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক সংকট কাটাতে প্রতিদিন ভোরে সাঁথিয়ার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা অন্য এলাকায় বেশি দামের আশায় পেঁয়াজ রোপণের কাজে যান। প্রতিদিনের মতো আজ ভোরে কয়েকজন শ্রমিক করিমনযোগে পেঁয়াজ রোপণের কাজে যাচ্ছিলেন। মাঝপথে করিমনের সমস্যা হলে রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করা হচ্ছিলো। এ সময় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি দ্রুতগতির মালবাহী ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমনের তিন যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews