1. admin@thedailypadma.com : admin :
আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২২ Time View
বছরের দুই মাস পার হলেও অনেক শিক্ষার্থীর হাতে পৌঁছেছে মাত্র দু-একটি বই। ফুল সেট বই না পাওয়ায় জোড়াতালি দিয়ে চলছে পড়াশোনা। এমন অবস্থায় আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন।  ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিবছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার ক্ষেত্রে প্রকৃত চাহিদার চেয়েও অনেক বাড়তি দেখানো হয়। বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপাতে সমস্ত লেনদেন দেখানো হয়।’

এই উপদেষ্টা আরও বলেন, ‘বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থিরতা ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সেটি বলা যাবে না। তবে কিছুটা অবস্থানে এসেছে।’

এদিকে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করে যাব। সবার সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধানে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দফতরে যান তিনি।

বুধবার বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews