1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।  শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে।  তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।

পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা।  তখন আবারও কয়েকরাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  এসময় হিজবুত তাহরীরের কর্মীদেরও পুলিশের ওপর ইট পাটকেল ছুড়তে দেখা গেছে।  মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়।

এর আগে আজ (শুক্রবার) সকালে এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। বার্তায় আরও বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন।  আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।  এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews