1. admin@thedailypadma.com : admin :
এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে এনসিটিবি - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে এনসিটিবি

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭৬ Time View

এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

২০২৬ সাল থেকে নতুন এ নম্বর বিভাজন কার্যকর হবে। এনসিটিবির নির্ধারিত এ নম্বর বিভাজন সম্প্রতি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নতুন নম্বর বিভাজনে কোনো বিষয়ের সৃজনশীল, বর্ণনামূলক, বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত উত্তরের জন্য কোন অংশে, কত নম্বর করে বিভাজন করা হয়েছে; প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তা উল্লেখ করা হয়েছে।

এনসিটিবির সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণাঙ্গ ১০০ নম্বরের পরীক্ষা হবে। যেসব বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে সেগুলো হলো—বাংলা প্রথমপত্র, বাংলা দ্বিতীয়পত্র, গণিত, ইংরেজি প্রথমপত্র, ইংরেজি দ্বিতীয়পত্র, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিষ্টধর্ম শিক্ষা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উচ্চতর গণিত, চারু ও কারুকলা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, বেসিক ট্রেড।

‘শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা’, ‘ক্যারিয়ার শিক্ষা’, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’—এ তিন বিষয়ের পরীক্ষা ৫০ নম্বরের ওপর। ২০২৬ সাল থেকে শুরু করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নম্বর বিভাজন চালু থাকবে।

এসএসসি পরীক্ষার নতুন নম্বর বিভাজন দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews