1. admin@thedailypadma.com : admin :
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাইয়ের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে: ঢাকা বোর্ড চেয়ারম্যান: - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাইয়ের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে: ঢাকা বোর্ড চেয়ারম্যান:

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৪৪ Time View

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল জুলাইয়ের প্রথমার্ধে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।

তিনি বলেন, “লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের বিধান রয়েছে, এবারও সে সময়সীমার মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।”

গত ১৩ মে শেষ হয়েছে এসএসসির লিখিত পরীক্ষা। ফলে ১৩ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন এবং তা যথাসময়ে বোর্ডে জমা পড়বে বলে জানান তিনি।

এ বছর ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। মোট কেন্দ্র সংখ্যা ৩ হাজারের বেশি।

সব মিলিয়ে ফল প্রকাশের প্রস্তুতি এগিয়ে চলেছে পরিকল্পনা অনুযায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews