1. admin@thedailypadma.com : admin :
এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না: শিক্ষা মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না: শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১১ Time View
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আবারও করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না। শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২৩ জুন। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি শেষ হবে ১৯ জুন। আজ রবিবার খুলেছে দেশের সব সরকারি-বেসরকারি কলেজ।

এ ছাড়া টানা ২৫ দিনের ছুটিতে আছে দেশের মাদরাসাগুলো। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রকাশিত মাদরাসার শিক্ষাপঞ্জি অনুযায়ী—তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে আগামী ২৬ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা

দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই সঙ্গে সচেতনতা বাড়াতে প্রচারণায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ইতোমধ্যে এসংক্রান্ত নির্দেশনাটি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সারা দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য ‘ডেঙ্গু সচেতনতা : ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রোক্ত পত্র ২টি এতদসঙ্গে প্রেরণ করা হলো। পত্রদ্বয়ের নির্দেশনা অনুযায়ী অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিচের নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে অফিস চলাকালীন সময়ে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। এ ছাড়া সংক্রমণ এড়াতে দাপ্তরিক সভাগুলো সশরীরে আয়োজনের পরিবর্তে অনলাইন প্ল্যাটফরম জুম অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews