1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশ সফর বাতিল করল ভারত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

বাংলাদেশ সফর বাতিল করল ভারত

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩০ Time View

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

সফর স্থগিতের প্রথম সুস্পষ্ট ইঙ্গিত মেলে যখন বিসিবি তাদের সম্প্রচার স্বত্ব বিক্রির কার্যক্রম স্থগিত করে।

প্রাথমিকভাবে ৭ জুলাই (সোমবার) ছিল টেকনিক্যাল বিডিংয়ের দিন, আর ১০ জুলাই (বৃহস্পতিবার) হওয়ার কথা ছিল আর্থিক বিডিং।

ভারতের অভ্যন্তরীণ পরিবেশও বাংলাদেশের সফরের পক্ষে অনুকূল নয়। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে। ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ করে হতাশার খবর।

কারণ, এই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল। বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি শেষে এটাই হতে পারত তাদের প্রত্যাবর্তনের মঞ্চ।

কিন্তু এখন তাদের মাঠে ফেরার জন্য অপেক্ষা বাড়ছে আরও। সম্ভাব্য পরবর্তী মঞ্চ হতে পারে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। যা শুরু হওয়ার কথা ১৯ অক্টোবর।

অর্থাৎ, ভক্তদের জন্য বিরাট-রোহিতকে আবার জাতীয় দলে দেখার সময় গুনতে হবে আরও প্রায় সাড়ে তিন মাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews