1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত লাল রং মেশানোর অপরাধে ফরিদপুরের ‘কাচ্চি ভাই’কে ১ লাখ টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৮২ Time View

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত লাল রং মেশানোর অপরাধে ফরিদপুরের জনপ্রিয় রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে শহরের আলিপুরের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটিতে খাবার তৈরির জন্য নিষিদ্ধ কেমিক্যাল ও কাপড়ের লাল রং ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, খাবার তৈরির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews