1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৩, আহত ১৫

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৬৭ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুর সদরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অন্তত ১৫ জন।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামোদর থানাধীন পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ (৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস (৫২) ও নওগা জেলার বাদলগাছি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্না আক্তার (২৩)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এর সাথে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী ডি.ডি পরিবহনের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উভয়বাসের অন্তত ১৫-২০জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীরসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত এক নারীসহ তিনজন মারা গেছে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সড়কের দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews