1. admin@thedailypadma.com : admin :
আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া

  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

আগামীকাল (২১ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। এদিন থেকে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তবে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকায় মহালয়ার কোনো ছুটি অন্তর্ভুক্ত নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের ছুটির তালিকায়ও মহালয়া উপলক্ষে ছুটি নেই। তবুও অনেক সনাতন ধর্মাবলম্বী ঐচ্ছিক ছুটি নিয়ে দিবসটি পালন করেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। শুক্রবার ও শনিবার সপ্তাহিক ছুটি মিলিয়ে চারদিনের বিশ্রাম নিশ্চিত হয়েছে।

এদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সূচি অনুযায়ী মহালয়া উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ভর্তি কার্যক্রম ও নিরাপত্তা বিভাগ চলমান থাকবে। রাজধানীর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, সরকারিভাবে ছুটি না থাকায় ২১ সেপ্টেম্বর রবিবার ক্লাস চলবে।

টানা চার দিনের ছুটির সুবিধা সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা পারিবারিক সময় কাটানোর পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উদযাপনের সুযোগ দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews