1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ Time View

দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই হামলায় একজন কাতারি নাগরিক নিহত হয়েছেন। কাতারে হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। সেসময় ক্ষমা চান নেতানিয়াহু।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃত একজন কাতারি সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বন্দি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে ইসরায়েল এমন ধরনের হামলা আর চালাবে না।

গত ৯ সেপ্টেম্বর চালানো হামলায় অন্তত পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলায় লক্ষ্যবস্তু ছিল সিনিয়র হামাস নেতারা, যারা যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তবে হামাসের শীর্ষ নেতারা এই হত্যাচেষ্টায় বেঁচে যান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন কলের বিষয় নিশ্চিত করেছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews