1. admin@thedailypadma.com : admin :
সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যু বার্ষিকী আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে আজকের নামাজের সময়সূচি: ১০ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যু বার্ষিকী আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী,ফরিদপুর-৩ সদর আসন থেকে পাঁচ বার নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যু বার্ষিকী ৯ ডিসেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদ,ফরিদপুরের উদ্যোগে আগামী ১৩ ডিসেম্বর শনিবার দুপুর ২.৩০ মিনিটে  সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়াও  চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যু বাষির্কী উপলক্ষে আজ বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখান পবিত্র কোরআন খতম,কলেমা শরীফের খতম, মিলাদ ও দোয়া অনুষ্টিত হবে। এ ছাড়া পরিবারের উদ্যোগে কমলাপুর ময়েজ মঞ্জিলে দিনব্যাপী পবিত্র পবিত্র কোরআন শরীফের খতম,দোয়া মাহফিলের আয়োজন করা হবে।।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী চৌধুরী কামাল ইবনে ইউসুফ  একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৪০ সালের ৩ মে তিনি ফরিদপুর জেলার সম্ভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ ছিলেন এতদাঞ্চলের জমিদার চৌধুরী ময়েজউদ্দীন বিশ্বাস। তাঁর পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ ওসমাজ সংস্খারক ছিলেন।  তাঁর চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খান সরকারের মন্ত্রিসভাযর সদস্য ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।

১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যোগ দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।

১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদে নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৯১ সালে তিনি আবার নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সাধারণ নির্বাচনে তিনি জয়ী হলেও তার দল বিএনপি আওয়ামী লীগের কাছে হেরে ক্ষমতায় হারায়। তিনি ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হন।

২০২০ সালের ৯ ডিসেম্বর বর্ষিয়ান রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ  করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews