1. admin@thedailypadma.com : admin :
যন্ত্রের মেধাই যখন মানুষের দ্বিধা,এআইয়ের আলোয় কি নিভে যাচ্ছে শিক্ষার্থীদের চিন্তার মশাল? বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রেণিকক্ষে নীরবে এক নতুন সহপাঠীর আগমন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

যন্ত্রের মেধাই যখন মানুষের দ্বিধা,এআইয়ের আলোয় কি নিভে যাচ্ছে শিক্ষার্থীদের চিন্তার মশাল? বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রেণিকক্ষে নীরবে এক নতুন সহপাঠীর আগমন

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

জাওয়াদ আজমাইন; শিক্ষার্থী, ফরদিপুর জিলা স্কুল: বাংলাদেশসহ সারা বিশ্বের শ্রেণিকক্ষে নীরবে এক নতুন সহপাঠীর আগমন ঘটেছে। এক অদ্ভুত দৃশ্য এখন স্বাভাবিক হয়ে উঠেছে ছাত্ররা খাতার ওপর চোখ বুলিয়ে বসে আছে, আর তাদের পাশে মোবাইল বা ল্যাপটপে বসে আছে সেই নীরব সহপাঠী যার কোনো মুখ নেই, কণ্ঠ নেই, অনুভূতিও নেই তবু সে সব প্রশ্নের উত্তর দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) আজকের পৃথিবীতে সাইন্স ফিকশনের বিষয় নয় , এটি বাস্তবতার অংশ।  যদিও এআই শব্দটির বিস্তর আলোচনায় অনেক সফটওয়্যারই  অন্তর্ভুক্ত, তবে আজকের আলোচ্য বিষয় ChatGPT,Gemini, Perplexity, এর মতো LLM  যা আজ মাধ্যমিক শিক্ষার্থীদের পড়াশোনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে । তো প্রশ্ন হলো এই প্রযুক্তি কি শিক্ষাকে আরও গভীর করছে, নাকি চিন্তার জায়গাটি নীরবে দখল করে নিচ্ছে?উত্তরভরা শিক্ষায় কি চিন্তাশূন্য হচ্ছে শ্রেণিকক্ষ?অনেক শিক্ষক এবং অভিভাবক লক্ষ্য করছেন, কখনো কখনো শিক্ষার্থীরা উত্তর জানলেও নিজের চিন্তা দেখাতে ভয় পায় AI নিঃসন্দেহে এক শক্তিশালী সহায়ক। বাংলাদেশের বাস্তবতায় , যেখানে শ্রেণিকক্ষে শিক্ষার্থী বেশি আর শিক্ষক কম , সেখানে ব্যক্তিকেন্দ্রিক শেখার স্বপ্ন অনেকটাই কাগজে কলমে সীমাবদ্ধ । এআই সেই শূন্যতা আংশিকভাবে পূরণ করতে পারে। ভাষাগত দুর্বলতা কাটানো, দ্রুত ব্যাখ্যা পাওয়া, তথ্য সাজিয়ে নেওয়া এসব ক্ষেত্রে এআই শিক্ষার্থীদের জন্য যেন এক স্বস্তির নিঃশ্বাস। প্রযুক্তি ব্যবহার করলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ে এ কথাও অস্বীকার করার উপায় নেই।কিন্তু এখানেই শুরু হয় বিপদের নীরব যাত্রা। যখন এআই সহায়ক না হয়ে বিকল্প হয়ে ওঠে, তখন শেখার প্রক্রিয়াই বিপন্ন হয়। আজ অনেক শিক্ষকের অভিযোগ জমা দেওয়া খাতায় শব্দ আছে, কিন্তু চিন্তা নেই; বাক্য আছে, কিন্তু উপলব্ধি নেই। লেখা নিখুঁত, অথচ প্রাণহীন। এআই দিয়ে তৈরি উত্তর শিক্ষার্থীদের পরিশ্রমের প্রয়োজন কমিয়ে দিয়েছে, আর পরিশ্রম কমলেই কমে চিন্তার গভীরতা। শিক্ষা শুধু তথ্য অর্জন নয় , শিক্ষা হলো সন্দেহ করা, ভুল করা, আবার পুনরায় নতুন আঙ্গিকে ভাবা। অথচ এআই সবসময় প্রস্তুত উত্তর দেয় ভুল করার সুযোগ না রেখে। গবেষণা বলছে, দীর্ঘদিন এআইয়ের ওপর নির্ভর করলে স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। যেন মস্তিষ্ক ধীরে ধীরে অভ্যাস করে নেয় ভাবার দরকার নেই, বিকল্প আছে। আরও এক বিপদ অপেক্ষা করছে লোকচক্ষুর আড়ালে নীরবে মানবিক সম্পর্কের ক্ষয়। শ্রেণিকক্ষ কেবল পাঠের জায়গা নয়, এটি সংলাপের, প্রশ্নের, চোখের ভাষার জায়গা। সেখানে যদি শিক্ষার্থী শিক্ষক নয়, একটি স্ক্রিনের দিকে বেশি তাকায়, তবে শিক্ষা হবে নিঃসঙ্গ। কিশোর বয়সে এই মানবিক সংযোগ হারানো মানে কেবল ভালো ছাত্র নয়, ভালো মানুষ হওয়ার পথও সংকুচিত করা।তাই সমাধান নিষেধাজ্ঞা নয়। প্রযুক্তিকে নিষিদ্ধ করলে বাস্তবতা বদলায় না। প্রয়োজন দায়িত্বশীল ব্যবহার। শিক্ষকদের প্রশিক্ষণ, মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, এবং স্পষ্ট নীতিমালা ছাড়া এআই শিক্ষা ব্যবস্থায় আশীর্বাদ হয়ে উঠবে না। শিক্ষার্থীদের শেখাতে হবে এআই প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু প্রশ্ন করতে পারে না; ভাবতে পারে না কেন একটি উত্তর ঠিক, আর আরেকটি নয়।আজ আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে যন্ত্রের দ্রুততা, অন্যদিকে মানুষের ধীর কিন্তু গভীর চিন্তা। যদি আমরা এই ভারসাম্য রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যতের শ্রেণিকক্ষ হয়তো হবে তথ্যসমৃদ্ধ, কিন্তু চিন্তাশূন্য।কারণ শেষ পর্যন্ত শিক্ষা মানে উত্তর জানা নয় শিক্ষা মানে মানুষ হয়ে ওঠা। আর মানুষ হওয়া এখনো কোনো অ্যালগরিদম শেখাতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews