1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে মনোনয়ন ফরম জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ মাহবুব আহমেদ, আলহাজ আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ জেলা বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী। নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের মেয়ে। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা আশাবাদী, তিনি এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হবেন।

মোফাজ্জল হোসেন দুলাল আরও বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আমরা তাঁর সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন এবং তিনি আবারও দেশ গঠনের কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews