1. admin@thedailypadma.com : admin :
২০২৬ শিক্ষাবর্ষে ১২ দিন ছুটি কমিয়ে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

২০২৬ শিক্ষাবর্ষে ১২ দিন ছুটি কমিয়ে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ Time View

শিক্ষার্থীদের শেখার সময় বাড়ানোর লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় ১২ দিন কমিয়ে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। নতুন ছুটির তালিকায় পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপসচিব রওশন আরা পলির সই করা ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে রমজান শুরু হলেও ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে

২০২৫ শিক্ষাবর্ষে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি ছিল। কিন্তু ২০২৬ শিক্ষাবর্ষে এসব দিবসের ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও এক দিন কমিয়ে ১০ দিন নির্ধারণ করা হয়েছে।

নতুন ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে

 রোজা ও ঈদুল ফিতরসহ টানা ১৯ দিন,

 ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১২ দিন,

 দুর্গাপূজায় ৫ দিন,

 শীতকালীন অবকাশে ১০ দিন।

সব মিলিয়ে অন্যান্য সাধারণ ছুটিসহ ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট ছুটি থাকবে ৬৪ দিন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করতে এবং বার্ষিক শিক্ষা ক্যালেন্ডার কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই ছুটির সংখ্যা কমানো হয়েছে। তবে রমজান মাসে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews