1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ Time View

যুক্তরাষ্ট্রকে ২০০ কোটি ডলার মূল্যের তেল দেবে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, কারাকাস এবং ওয়াশিংটন ভেনেজুয়েলার ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি যার ফলে ভেনেজুয়েলার তেলের সরবরাহ এখন চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে চলে যাবে এবং ভেনেজুয়েলা বড় ধরনের তেল উৎপাদন হ্রাস এড়াতে সক্ষম হবে।

এই চুক্তি এমন একটি জোরালো ইঙ্গিত দিচ্ছে যে, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ট্রাম্পের দাবির প্রতি সাড়া দিচ্ছে। ট্রাম্প দাবি করেছিলেন যে, মার্কিন তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলায় ব্যবসা উন্মুক্ত করতে হবে অথবা আরও সামরিক হস্তক্ষেপের ঝুঁকি নিতে হবে। তিনি এর আগে বলেছিলেন যে, তার চাওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্র এবং বেসরকারি কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার তেল শিল্পে ‌‌‌‌‌‌‌সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে।

ট্রাম্পের আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ভেনেজুয়েলার লাখ লাখ ব্যারেল তেল বিভিন্ন ট্যাংকার ও স্টোরেজ ট্যাংকে আটকা পড়ে আছে। এগুলো কোথাও পাঠানো সম্ভব হচ্ছিল না।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারের ওপর চাপ বৃদ্ধির অংশ হিসেবেই দেশটির ওপর অবরোধ আরোপ করা হয়। গত শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে ‘অপহরণ’ বলে আখ্যা দিয়েছেন ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের দেশের বিশাল তেল সম্পদ চুরির চেষ্টার অভিযোগ এনেছে ভেনেজুয়েলা।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা ‘নিষেধাজ্ঞার কবলে থাকা’ ৩ কোটি থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে।

তিনি বলেন, এই তেল বাজারদরে বিক্রি করা হবে এবং সেই অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিয়ন্ত্রণ করবো। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews