1. admin@thedailypadma.com : admin :
বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ব নির্ধারিত এই সভা শুরু হয়।

খালেদা জিয়ার শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।

খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এই নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা। পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। অনুষ্ঠানে আসার জন্য আগে থেকেই আমন্ত্রণপত্র পাঠানো হয় অতিথিদের জন্য। সেখানে আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

শোকসভা ঘিরে নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনী, পুলিশ,র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শোকসভাস্থলে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয়। অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩০ ডিসেম্বর মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews