1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

মোটরসাইকেল বাদে আজ সব বাহন চলবে

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ Time View

নির্বাচনের কারণে আজও (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে বাকি সব ধরনের যানবাহন চলাচল করবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলামের সম্প্রতি স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এ ছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সারা দেশে উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে ৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

নির্বাচনের ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলে সরকার গঠনের জন্য দেড় শতাধিক আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। সে হিসেবে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

সংবিধান অনুযায়ী, সরকার গঠনের জন্য ৩০০ আসনের জাতীয় সংসদে অন্তত ১৫০টি আসন লাভ করতে হয়। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews