1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সুনির্দিষ্ট তারিখের ভেতর প্রতিকার না হলে আমরা সিদ্ধান্ত নেব: জামায়াত আমির

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কর্মী-সমর্থক, এজেন্ট, ভোটারসহ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। ব্যক্তির ওপর হামলা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এটা তো ফ্যাসিবাদী তৎপরতা। ফ্যাসিবাদ আবারও দেখা দিলে তা দুর্ভাগ্য। যদি আবারও ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে আমরা ছাড় দেব না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব।

ডা. শফিকুর রহমান বলেন, নাসীরুদ্দীনের ওখানে যেকারণে একসেপ্ট করা হয়েছে তা মামুনুল হকের এখানে বাতিল হয়েছে। সেক্রেটারির আসনসহ বেশকিছু আসনে এমন হয়েছে। যাদের আসনে এমন হয়েছে তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট তারিখের ভেতর প্রতিকার না হলে আমরা সিদ্ধান্ত নেব। যা হচ্ছে, তা বন্ধ করতে হবে। বন্ধ না হলে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

তিনি বলেন, হামলা-ভাঙচুর, হুমকি-ধমকি দেওয়ার দায় তাদের নিতে হবে। আমরা চাইলেও তারা যদি ইতিবাচক রাজনীতি না চান, তাহলে আমরাও জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারব না। যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, সরকার গঠন করলে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব।

জোর দিয়ে তিনি বলেন, এখনই এসব বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আমরা নিরীহ দেশবাসী, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, আমরা আগেও আপনাদের সঙ্গে ছিলাম। আজকে থেকে আরও শক্তভাবে আপনাদের সঙ্গে থাকব। যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews