1. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে: শামা ওবায়েদ - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে: শামা ওবায়েদ

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে। একইসঙ্গে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে সরকার অটল থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় শামা ওবায়েদ বলেন, ‘কোনো বিশেষ দেশের প্রতি অতিনির্ভরশীলতা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।’

দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার নিজ এলাকায় প্রথম আনুষ্ঠানিক বক্তব্য।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।’

ভিসা জটিলতার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেয়ার পর সন্ধ্যায় নিজ এলাকায় একটি ইফতার মাহফিলে সাধারণ মানুষের সঙ্গে অংশ নেয়ার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews