1. admin@thedailypadma.com : admin :
লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৯ Time View

লেবাননের বিভিন্ন এলাকায় সংঘাত শুরু হওয়ার পর বাংলাদেশ দূতাবাস বৈরুতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কয়েকটি এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

আজ রোববার (৮ মার্চ) এক সতর্কবার্তায় বাংলাদেশ দূতাবাস দাহিয়েহ, বুর্জ আল-বারাজনেহ ও হাদাথসহ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরাইলি বাহিনীর চলমান সামরিক অভিযানের কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে। এ অভিযানের ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

আক্রান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

লেবাননের রাজধানীর বিভিন্ন অংশে পরিস্থিতি ক্রমশ পরিবর্তিত হওয়ায় স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews