1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ মার্চ ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন চিকিৎসকের কাছে চাঁদা দাবি : সাবেক সেই যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৩ এপ্রিল ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬ হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ মার্চ ২০২৬

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

উপসগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকে প্রতিশোধমূলক হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংকের শাখাগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমে বিস্ফোরণ

ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জেরুজালেমের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার

বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। অভিযুক্তের নাম ফিলিপ সাংমা। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে।

ইরান যুদ্ধ চূড়ান্ত ধাপে প্রবেশ করছে: ইসরায়েল

ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এখন চূড়ান্ত ধাপে প্রবেশ করছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার মধ্যে বাগদাদে মার্কিন দূতাবাস ও সংযুক্ত আরব আমিরাতের একটি জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা রয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে ফের কলকাতায় মোদী, সরকার পরিবর্তনের ডাক

চলতি বছর যে কোনো সময় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল প্রকাশ করা হতে পারে। তার আগে কলকাতা সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নগরীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির সমাবেশ থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

ইরান যুদ্ধের প্রভাবে ঝুঁকিতে ভারতের ৫০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দুই সপ্তাহে গড়াতেই মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়ছে। এর প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারের পাশাপাশি ভারতের অর্থনীতিও বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন।

ইরানের পাল্টা আঘাত যেভাবে চমকে দিলো যুক্তরাষ্ট্রকে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে থেকেই তেহরান সতর্ক করে দিয়েছিল— হামলার জবাব হবে তীব্র এবং ক্রমেই তা আরও বিস্তৃত হবে। ইরানি কমান্ডাররা বলেছিলেন, মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এমনকি গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার প্রস্তুতির কথাও জানান তারা।

চীনা মুদ্রায় তেল কিনলে হরমুজ প্রণালি ব্যবহার করতে দিতে পারে ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে সীমিত সংখ্যক তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে, তবে শর্ত হিসেবে তেলের মূল্য চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

আমিরাতের বাসিন্দাদের বন্দর থেকে দূরে থাকতে বলছে ইরান

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোকে তারা বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করতে পারে। তাই দেশটির বাসিন্দাদের বন্দর এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews