1. admin@thedailypadma.com : admin :
দেশের বাজারে সোনার দাম পুনরায় বড় পরিমাণে কমানো হয়েছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল

দেশের বাজারে সোনার দাম পুনরায় বড় পরিমাণে কমানো হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

দেশের বাজারে সোনার দাম পুনরায় বড় পরিমাণে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার(১৯মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৬ ঘণ্টার ব্যবধানে ভরিতে ৭,৬৯৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬,৯২৭ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমার ফলে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন মূল্য বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে প্রযোজ্য হবে।

নতুন দামের ভিত্তিতে বাজারে প্রতি ভরিতে সোনার দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৫৪,৬২৫ টাকা,২১ ক্যারেট: ২ লাখ ৪৬,৯২৭ টাকা,১৮ ক্যারেট: ২ লাখ ২,০২০ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৪,৫২১ টাকা।

এর আগে, সকালেই বাজুস দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। তখন ভরিতে ৭,৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৪,৬২৫ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফায় এবং কমানো হয়েছে ১৯ দফায়।

উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews