1. admin@thedailypadma.com : admin :
জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ, প্রাণ গেল ৪ শিশুর - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ

জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ, প্রাণ গেল ৪ শিশুর

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৮৭ Time View

যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে না বলে রাশিয়ার তরফে প্রস্তাব এসেছে।

মস্কোর এই প্রস্তাব ওয়াশিংটন এরই মধ্যে প্রত্যাখ্যান করে দিয়েছে বলে পলিটিকোর খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংবাদমাধ্যম লিখেছে, ট্রাম্প প্রশাসন প্রত্যাখ্যান করলেও বিষয়টি নিয়ে ইউরোপের দেশগুলোতে নতুন অস্বস্তি তৈরি হয়েছে।

গেল সপ্তাহে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, চলমান ইরান যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে।

এ খবর আসার পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বৈঠকে বসেন রুশ ও মার্কিন কূটনীতিকরা।

পলিটিকো লিখেছে, ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে একটি ‘কুইড প্রো কো’ (পাল্টা সুবিধা) প্রস্তাব হাজির করে রাশিয়া।

মস্কোর তরফে বলা হয়, ওয়াশিংটন যদি রাশিয়া সম্পর্কে ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তারাও আর তেহরানকে গোয়েন্দা তথ্য দেবে না।

এই বৈঠকের বিষয়ে অবগত দুজনের বরাতে পলিটিকো লিখেছে, প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সামনে তুলে ধরেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ। কিন্তু মার্কিন কূটনীতিকরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

দিমিত্রিয়েভ পরে এই প্রস্তাবের খবরকে ‘ভুয়া’ দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট দেন। কিন্তু এই খবর ইউরোপের কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তাদের আশঙ্কা, বিশ্ব-রাজনীতির চলমান অস্থিরতার সুযোগে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন পুতিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews