1. admin@thedailypadma.com : admin :
দৌলতদিয়ায় উদ্ধার তৎপরতা জোরদার ও চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

দৌলতদিয়ায় উদ্ধার তৎপরতা জোরদার ও চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৯ Time View

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছেন তিনি। খবর পাওয়ার পরপরই তিনি স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসার বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

আজ (বৃহস্পতিবার, ২৫ মার্চ) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধার তৎপরতা জোরদার ও আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন।

জানা গেছে, আজ বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান হয়নি পদ্মায় ডুবে যাওয়া ওই যাত্রীবাহী বাস।

রাজবাড়ী জেলার এসপি মোহাম্মদ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন, ‘বাসটার অবস্থান শনাক্ত করা হয়েছে। বাসের ওপরের অংশ ৫০ ফুট পানির নীচে আছে এখন। আর নীচের অংশ আরও ১০ ফুট নীচে।’

তিনি বলেন, ‘বাসের এক পাশে রশি লাগানো হয়েছে। আরেক পাশে রশি লাগানোর চেষ্টা করা হচ্ছে। এরপর বাসটিকে টেনে তোলা হবে। এখন এখানে প্রতিকূল আবহাওয়া, তাই উদ্ধার কাজে সমস্যা হচ্ছে।’

মঞ্জুর মোরশেদ জানান, বাসটি ডুবে যাওয়ার সময় ৬-৭ জন সাঁতরে পার হয়ে গিয়েছিলো। ধারণা করা হচ্ছে তারা বেঁচে গেছেন। তবে সে সময় আরও চারজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের হাসপাতালে নেয়া হলে দুইজন হাসপাতালেই মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন আছেন। এদের তিনজনই নারী।

এদিকে, রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে নিমজ্জিত বাস ও যাত্রীদের উদ্ধারে দ্রুততম সময়ের মধ্যে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ, স্থানীয় জেলাপ্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর সংস্থা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews