1. admin@thedailypadma.com : admin :
৩ দিন অনলাইন-অফলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায় - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

৩ দিন অনলাইন-অফলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায়

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৪২ Time View

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে পড়াশোনার গতি সচল রাখতে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর অর্ধেক (তিন দিন) হবে অনলাইনে এবং বাকি অর্ধেক (তিন দিন) সরাসরি শ্রেণিকক্ষে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। যেকোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি তিন দিন অনলাইনে পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের স্বশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই অফলাইনে ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জানিয়েছেন ৩ দিন অনলাইন ও ৩ অফলাইনে ক্লাসের প্রস্তাবনাটি মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে, বৃহস্পতিবার মন্ত্রীপরিষদে এটি উত্থাপন করা হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক বি এম হান্নান জানিয়েছেন, শিক্ষামন্ত্রী সভাপতিত্বে সভায় এখন থেকে হাইব্রিড পদ্ধতিতে শিক্ষাক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আজ সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনও সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ও অফলাইন-উভয় মাধ্যমকে সমন্বিত করার চিন্তাভাবনা করছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews